সিসিকে বঙ্গবন্ধুর কর্ম ও জীবনী ভিত্তিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
১৭ সেপ্টেম্বর, ২০২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনে বঙ্গবন্ধুর কর্ম ও জীবনী ভিত্তিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট ২০২০) সকাল এগারোটায় ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী।এসেসর চন্দন দাশের সঞ্চলনায় ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর আফতাব হোসেন খান ও কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। আলোচনায় অংশ নেন সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন ও নির্বাহী প্রকৌশলী রুহুল আলম। সভায় উপস্থিত এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন কাউন্সিলর ইলিয়াছুর রহমান, হিসাবরক্ষন কর্মকর্তা আ ন ম মনছুফ, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ^াস, লাইসেন্স অফিসার মো. আব্দুল আজিজ এবং শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব